Back to Events Page
COURSES • NEWS & EVENTS

বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট আয়োজিতপ্রথম অন-লাইন ফিল্ম মেকিং কোর্সের প্রথম পর্ব (৫৩তম ব্যাচ)সফলভাবে সম্পন্ন

নব্বই জন শিক্ষার্থীর অংশগ্রহণে একমাসব্যাপী ব্যবহারিক ক্লাস শেষে ৫৭ জন শিক্ষার্থী হাতে-কলমে চলচ্চিত্র নির্মাণের দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়েছেন এবং ২৫শে অক্টোবর থেকে শুরু হচ্ছে ৫৪তম অন-লাইন ফিল্ম মেকিং কোর্স।

Feature Photo
Milestone Archive · 1st Online Filmmaking Course (53rd & 54th Batch)

অনলাইনে চলচ্চিত্র প্রশিক্ষণের নতুন দিগন্ত:৫৩তম ব্যাচের ১ম পর্বের সাফল্য ও ৫৪তম ব্যাচের যাত্রা

বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট (BFI) আয়োজিত প্রথম অন-লাইন ফিল্ম মেকিং কোর্সের (৫৩তম কোর্স) প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশ-বিদেশের মোট নব্বই জন (৯০ জন) শিক্ষার্থী একমাসব্যাপী কোর্সটির ব্যবহারিক ক্লাসগুলিতে অংশগ্রহণ করেন। এদের মধ্যে সাতান্নজন (৫৭ জন) শিক্ষার্থী দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়েছেন, যাঁরা এখন সরাসরি হাতে-কলমে স্বল্পদৈর্ঘ্য প্রশিক্ষণ চলচ্চিত্র নির্মাণের সুযোগ পাবেন।

"“প্রথম অন-লাইন ফিল্ম মেকিং কোর্সের (৫৩তম ব্যাচ) নব্বই জন শিক্ষার্থীর মধ্যে সাতান্নজন দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়েছেন, যাঁরা এখন হাতেকলমে চলচ্চিত্র নির্মাণের সুযোগ পাবেন।”"

- - তানভীর মোকাম্মেল (কোর্স পরিচালক) ও সগীর মোস্তফা (সমন্বয়ক) · বিএফআই

প্রথম অনলাইন ব্যাচের এই অভূতপূর্ব সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট আয়োজিত পরবর্তী অন-লাইন ফিল্ম মেকিং কোর্সটি (৫৪তম কোর্স) ২৫শে অক্টোবর ২০২০ থেকে শুরু হয়।

উল্লেখ্য যে, কোর্সটির পরিচালক হচ্ছেন বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের পরিচালক ও বরেণ্য চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল এবং কোর্স সমন্বয়ক হচ্ছেন সগীর মোস্তফা। কোর্সটিতে চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন বিষয়ে ক্লাস পরিচালনা করছেন দেশবরেণ্য প্রশিক্ষকবৃন্দ—উত্তম গুহ, সৈয়দ সাবাব আলী আরজু, চিত্রলেখা গুহ, রাকিবুল হাসান, সগীর মোস্তফা ও রানা মাসুদ।