লক্ষ্যমাত্রা সফলভাবে সম্পন্ন • ক্যাম্পেইন সমাপ্ত

আমাদের কাঙ্ক্ষিত গণ-অর্থায়ন সফলভাবে সম্পন্ন হয়েছে!

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ‘চুকনগর গণহত্যা ১৯৭১’ প্রামাণ্যচিত্র নির্মাণের জন্য গণ-অর্থায়নে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা (৪,০০,০০০/- টাকা) সফলভাবে সংগৃহীত হয়েছে। দেশ-বিদেশের যে সকল দরদী মানুষ, শুভানুধ্যায়ী ও প্রতিষ্ঠান আর্থিক সহায়তা প্রদান করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট (BFI)-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা।

জরুরি বিজ্ঞপ্তি: প্রয়োজনীয় সম্পূর্ণ অর্থ সংগৃহীত হয়ে যাওয়ায় আমাদের গণ-অর্থায়ন ক্যাম্পেইন সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে নতুন কোনো অর্থ বা অনুদান গ্রহণ করা হচ্ছে না। অনুগ্রহ করে ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্টে আর অর্থ প্রেরণ করবেন না।
চুকনগর গণহত্যা ১৯৭১ প্রামাণ্যচিত্র পোস্টার
🎉 গণ-অর্থায়ন সফলভাবে সম্পন্ন! কাঙ্ক্ষিত ৪,০০,০০০/- টাকা সংগৃহীত হয়েছে • অনুদান কার্যক্রম সমাপ্ত
উদ্যোগ ও প্রযোজনা: বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট (BFI)
বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট (BFI) • গণ-অর্থায়ন সফল সমাপ্তি ✅

চুকনগর গণহত্যা ১৯৭১

The Genocide in Chuknagar in 1971

সার্বিক তত্ত্বাবধান: চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল
নির্মাণ: সৈয়দ ওয়াসিউদ্দীন টিটো ও নবকুমার সরকার
দৈর্ঘ্য ও ফর্ম্যাট: দেড় ঘণ্টা | ডিজিটাল
কাঙ্ক্ষিত অর্থ সংগৃহীত হওয়ায় ক্যাম্পেইন সমাপ্ত — এখন আর অর্থ গ্রহণ করা হচ্ছে না
চলচ্চিত্র নির্মাণ অগ্রগতি
৬০% কাজ সম্পন্ন
দৃশ্যধারণ ও গবেষণা পর্যায়: সম্পন্ন (১০০%)
প্রাথমিক সম্পাদনা ও সংযোজন: সম্পন্ন (৬০%)
শব্দমিশ্রণ, কালার ও সমাপ্তি: অর্থায়ন সম্পন্ন — কাজ দ্রুত সমাপ্তির পথে (৪০%)

এ পর্যন্ত ছবিটার ষাট ভাগ কাজ সমাপ্ত হয়েছিল। গণ-অর্থায়নে কাঙ্ক্ষিত অর্থ সংগৃহীত হওয়ায় এখন বাকি সকল পোস্ট-প্রডাকশন কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে।

মোট বাজেট ও আর্থিক বিভাজন
ছবিটার বাজেট মোট: ৮,০০,০০০/- টাকা
বহন করেছেন (“আমরা একাত্তর”): ৪,০০,০০০/- টাকা (৫০%)
গণ-অর্থায়নে সংগৃহীত: ৪,০০,০০০/- টাকা (১০০% সংগৃহীত 🎉)
বর্তমানে বাকি প্রয়োজন: ০/- টাকা (লক্ষ্যমাত্রা পূর্ণ ✅)

কাঙ্ক্ষিত চার লক্ষ টাকা (টা: ৪,০০,০০০/-) সম্পূর্ণ সংগৃহীত হয়েছে। প্রামাণ্যচিত্রটির বাকি কাজ সমাপ্ত করতে আর কোনো অর্থের প্রয়োজন নেই।

ভিডিও আবেদন: চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল

“চুকনগর গণহত্যা ১৯৭১” প্রামাণ্যচিত্র সমাপ্তির জন্যে গণ-অর্থায়নের আনুষ্ঠানিক ভিডিও বক্তব্য

গণ-অর্থায়নের আবেদন

চুকনগর গণহত্যার ঐতিহাসিক প্রেক্ষাপট ও প্রামাণ্যচিত্রের বিস্তারিত বিবরণ

দিনটা ছিল ২০শে মে ১৯৭১। বাংলাদেশের মুক্তিযুদ্ধের দিনগুলোতে এ ভূখন্ডে অসংখ্য গণহত্যা সংঘটিত হয়েছিল। কিন্তু নিহতের সংখ্যায় ও নৃশংসতায় চুকনগরে সেদিন যে গণহত্যা ঘটেছিল তা কেবল বাংলাদেশে নয়, বিশ্বেরই বৃহত্তম গণহত্যাগুলোর অন্যতম।

“চুকনগর বাজার ও আশেপাশের অঞ্চল ভরে উঠেছিল মৃত মানুষদের লাশে। চুকনগর বাজারের পাশের বুড়ীভদ্রা নদীর জল লাল হয়ে গিয়েছিল নিহত ও আহত মানুষদের রক্তে। স্থানীয় মানুষদের মতে ওই এক দিনেই চুকনগরে প্রায় দশ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল।”

চুকনগর খুলনা জেলার দক্ষিণে ডুমুরিয়া উপজেলায় বুড়ীভদ্রা নদীর পারে একটা বাজার। মুক্তিযুদ্ধের সময় খুলনার বৈঠাঘাটা, দাকোপ, বাগেরহাটের রামপাল, ফকিরহাট, বরিশালের পিরোজপুরসহ দক্ষিণ বাংলার বিভিন্ন অঞ্চলের লক্ষ লক্ষ শরণার্থী চুকনগর হয়ে ভারতীয় সীমান্তের দিকে যেত। ১৯৭১ সালের ২০শে মে পাকিস্তান সেনাবাহিনী চুকনগরে অপেক্ষমান হাজার হাজার শরণার্থীদের উপর চালায় এক ভয়াবহ আক্রমণ। তারা নির্বিচারে গুলি চালিয়ে নির্মমভাবে অসংখ্য মানুষকে হত্যা করা শুরু করে।

বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট এই চুকনগর গণহত্যার উপর একটা প্রামাণ্যচিত্র নির্মাণ করছে। দেড় ঘন্টা দৈর্ঘ্যের এ প্রামাণ্যচিত্রটা নির্মাণ করছেন সৈয়দ ওয়াসিউদ্দীন টিটো ও নবকুমার সরকার এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল। এ পর্যন্ত ছবিটার ষাট ভাগ কাজ সমাপ্ত হয়েছে। ছবিটার বাজেট মোট আট লক্ষ টাকা (টা: ৮,০০,০০০/-)। “আমরা একাত্তর” সংগঠনটা ছবিটার অর্ধেক বাজেট চার লক্ষ টাকা বহন করেছেন। কিন্তু বর্তমানে অর্থাভাবে প্রামাণ্যচিত্রটার বাকী কাজ আটকে রয়েছে। চার লক্ষ টাকা (টা: ৪,০০,০০০/-) পেলে ছবিটার বাকী সকল কাজ সম্পন্ন করা সম্ভব হবে। সে জন্যে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের পক্ষ থেকে এই গণ-অর্থায়ন বা ক্রাউড ফান্ডিং-য়ের আবেদন করা হচ্ছে। যে কেউ চুকনগর গণহত্যার উপর নির্মিত এ প্রামাণ্যচিত্রটা শেষ করার জন্যে আর্থিক সহায়তা প্রদান করতে পারেন। বিনিময়ে ছবিটার টাইটেল কার্ডে অর্থপ্রদানকারীর নাম কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে।

গণঅর্থায়নের নিয়মাবলী ও স্বীকৃতি

গণঅর্থায়নের নিয়মাবলী ও অর্থ পাঠানোর পদ্ধতি নীচে তুলে দেওয়া হোল।

১ম টাইটেল কার্ড টা: ১,০০,০০০/-

১. কেউ এক লক্ষ টাকা (টা: ১,০০,০০০/-) প্রদান করলে তাঁকে ছবিটার “নিবেদক” করা হবে এবং ছবির প্রথম টাইটেল কার্ডে “নিবেদক” হিসেবে তাঁর নাম শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করা হবে।

২য় টাইটেল কার্ড টা: ৫০,০০০/-

২. কেউ পঞ্চাশ হাজার টাকা (টা: ৫০,০০০/-) প্রদান করলে তিনি ছবিটার “সহ-নিবেদক” হতে পারবেন। ছবিটার দ্বিতীয় টাইটেল কার্ডে তাঁর নাম “সহ-নিবেদক” হিসেবে কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করা হবে।

বিশেষ কৃতজ্ঞতা কার্ড টা: ১০,০০০/-

৩. কেউ দশ হাজার টাকা (টা: ১০,০০০/-) প্রদান করলে ছবির টাইটেল কার্ডে তাঁর নাম “বিশেষ কৃতজ্ঞতা” তালিকায় উল্লেখ করা হবে।

কৃতজ্ঞতা কার্ড টা: ৫,০০০/-

৪. কেউ পাঁচ হাজার টাকা ( টা: ৫,০০০/-) প্রদান করলে তার নাম ছবির “কৃতজ্ঞতা”-র টাইটেল কার্ডে উল্লেখ করা হবে।

অর্থ গ্রহণ কার্যক্রম সমাপ্ত

আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে — বর্তমানে ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্টে আর কোনো অর্থ গ্রহণ করা হচ্ছে না

অর্থ প্রেরণ বন্ধের বিনীত অনুরোধ:

প্রামাণ্যচিত্রের প্রয়োজনীয় ৪ লক্ষ টাকা গণ-অর্থায়নে পূর্ণ হয়ে যাওয়ায় অনুদান গ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হয়েছে। অনুগ্রহ করে ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ নম্বরে নতুন করে কোনো অর্থ পাঠাবেন না। যে সকল মহানুভব ব্যক্তি অর্থ সহায়তা দিয়েছেন তাঁদের নাম ও স্বীকৃতি ছবিটির টাইটেল কার্ডে নিয়মানুযায়ী অন্তর্ভুক্ত করা হচ্ছে।

ব্যাংক ট্রান্সফার (Bank Transfer)
Bank Name
Standard Chartered Bank
Account Holder's Name
TANVIR MOKAMMEL
Account Number
01 6728081 01
Routing Number
215261218
Swift Code
SCBLBDDX
Branch
Dhanmondi, Dhaka, Bangladesh
সরাসরি bKash পারসোনাল
Account Type
bKash Personal Account
bKash Personal Number
01927-525364
Account Holder's Name (প্রাপকের পূর্ণ নাম)
Nibas Chisim
First Name (বিদেশ থেকে প্রেরণে)
Nibas
Last Name (পদবী)
Chisim
কীভাবে বিকাশ থেকে অর্থ পাঠাবেন:
  • বাংলাদেশ থেকে: বিকাশ অ্যাপ ওপেন করুন বা *247# ডায়াল করে Send Money নির্বাচন করুন, প্রাপক নম্বরে লিখুন 01927-525364 এবং রেফারেন্সে লিখুন Chuknagar।
  • বিদেশ (Abroad) থেকে রেমিট্যান্স প্রেরণে: রেমিট্যান্স অ্যাপে প্রাপকের নম্বর দিন +8801927525364, First Name দিন Nibas এবং Last Name দিন Chisim।
💡 বিদেশ থেকে bKash রেমিট্যান্স পাঠানোর সময় প্রাপকের নাম: First Name: Nibas, Last Name: Chisim (হিসাব নম্বর: +88 01927-525364)
কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জিত হওয়ায় ক্যাম্পেইন সমাপ্ত হয়েছে। এখন আর কোনো অর্থ গ্রহণ করা হচ্ছে না।

অর্থটি পাঠানোর পর +88 01927-525364 ফোন নম্বরে অথবা tmokammel@gmail.com ই-মেইলে আপনার প্রেরিত অর্থের পরিমাণ, সম্পূর্ণ নাম (বাংলা ও ইংরেজীতে), ঠিকানা, ফোন নম্বর ও ই-মেইল নম্বর পাঠানোর জন্যে অনুরোধ জানানো যাচ্ছে।

“চুকনগর গণহত্যা ১৯৭১” (The Genocide in Chuknagar in 1971) প্রামাণ্যচিত্রটির জন্যে আপনার প্রেরিত অর্থ ধন্যবাদের সঙ্গে গ্রহণ করা হবে এবং প্রদেয় অর্থ প্রাপ্তির মুহূর্তেই আপনাকে ফোনে এবং ই-মেইলে জানানো হবে। আপনাদের প্রেরিত অর্থ কেবল “চুকনগর গণহত্যা ১৯৭১” (The Genocidal Killing of Chuknagar in 1971) প্রামাণ্যচিত্রটি নির্মাণে ব্যয় করা হবে।
তানভীর মোকাম্মেল
পরিচালক, বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই)
এই গণ-অর্থায়নের আবেদনটি সবার মাঝে ছড়িয়ে দিন

বিএফআই-এর পূর্ববর্তী সফল প্রযোজনা ও প্রামাণ্য দলিল

বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই) ও মুক্তিযুদ্ধ ’৭১ প্রযোজিত মুক্তিযুদ্ধভিত্তিক ছয়টি ঐতিহাসিক প্রামাণ্যচিত্র

জনযুদ্ধ'৭১ প্রামাণ্যচিত্র
জনযুদ্ধ'৭১
People's War: 1971
Script, Research & Direction: Jahangir Mohammad, Dr. Nazia Mahmood and Shanu Manik
Length: 1 Hour
YouTube ↗
বীর চট্টলার প্রতিরোধ যুদ্ধ: ১৯৭১ প্রামাণ্যচিত্র
বীর চট্টলার প্রতিরোধ যুদ্ধ: ১৯৭১
The Heroic Resistance Battles of Chittagong: 1971
Script, Research & Direction: Oasiuddin Ahmed, Kazi Mushfiqus Saleheen and Nurun Nabi
Length: 1 Hour
YouTube ↗
বিলোনিয়ার যুদ্ধ প্রামাণ্যচিত্র
বিলোনিয়ার যুদ্ধ
Battle of Belonia
Script, Research & Direction: Rana Masud and Matiur Sumon
Length: 1 Hour
YouTube ↗
মুজিবনগর: বাংলাদেশ মুক্তিযুদ্ধের সরকার প্রামাণ্যচিত্র
মুজিবনগর: বাংলাদেশ মুক্তিযুদ্ধের সরকার
The First Government of Bangladesh – 1971
Script, Research & Direction: Sandip Kumar Mistry and Tapas Biswas
Length: 1 Hour
YouTube ↗
একাত্তরের নৌ-কমান্ডো প্রামাণ্যচিত্র
একাত্তরের নৌ-কমান্ডো
Naval Commando Operations in 1971
Script, Research & Direction: Sandip Kumar Mistry and Md. Kawsar Ahamed
Length: 1 Hour
YouTube ↗
আকাশে মুক্তিযুদ্ধ প্রামাণ্যচিত্র
আকাশে মুক্তিযুদ্ধ
Kilo Flight: Birth of an Airforce
Script, Research & Direction: Sagir Mostafa and Sajjad Khan
Length: 1 Hour
YouTube ↗
অফিসিয়াল ইউটিউব চ্যানেলসমূহ:
চুকনগর গণহত্যা ১৯৭১ বাকি ৪,০০,০০০/- টাকা গণ-অর্থায়ন লক্ষ্য