৫ই অক্টোবর ২০২৩, সন্ধ্যা ৭ টায় যুবরাজ শামীম পরিচালিত চলচ্চিত্র “আদিম”-এর একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই) মিলনায়তনে। চট্টগ্রামের শিল্প সংগঠন ‘বিস্তার’ এবং ‘বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশন’ (BFIAA) যৌথভাবে এই বিশেষ প্রদর্শনীটির আয়োজন করে।
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ দেশ-বিদেশের বিভিন্ন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ও প্রশংসিত এই চলচ্চিত্রটির নির্মাণ অভিজ্ঞতা দর্শকদের কাছে তুলে ধরেন পরিচালক যুবরাজ শামীম। গণঅর্থায়নে ও স্বাধীন ধারায় নির্মিত এই চলচ্চিত্রটির পেছনের সংগ্রাম, টঙ্গীর তুরাগ নদীর পাড়ের বস্তিতে মাসের পর মাস থেকে অপেশাদার অভিনয়শিল্পীদের দিয়ে অভিনয় করিয়ে নেওয়ার চমকপ্রদ গল্পগুলো উপস্থিত দর্শক ও তরুণ নির্মাতাদের গভীরভাবে অনুপ্রাণিত করে।
প্রদর্শনী শেষে উপস্থিত সবাই চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেন। অনেকের মতেই এটা সত্যিকার অর্থেই এমন একটি খাঁটি বিকল্পধারার সিনেমা, যা প্রান্তিক জীবনের একখণ্ড মূর্ত ছবি হিসেবে সেলুলয়েডে ধরা দিয়েছে।
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক জুরি পুরস্কার ও স্পেশাল জুরি অ্যাওয়ার্ড অর্জনকারী চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী।
প্রদর্শনী শেষে পরিচালক যুবরাজ শামীমের সাথে দর্শকদের সরাসরি প্রশ্নোত্তর ও স্বাধীন চলচ্চিত্র নির্মাণের বাস্তব পাঠ।
চট্টগ্রামের শিল্প সংগঠন ‘বিস্তার’ এবং ‘বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশন’-এর সৃজনশীল মেলবন্ধন।
বরেণ্য চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেলসহ অগ্রজ ও তরুণ প্রজন্মের চলচ্চিত্রকর্মীদের এক আন্তরিক মিলনমেলা।





