বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট (BFI) • বিশেষ প্রকল্প

চুকনগর গণহত্যা ১৯৭১

The Genocide in Chuknagar in 1971
চুকনগর গণহত্যার উপর নির্মিতব্য প্রামাণ্যচিত্রের জন্যে
গণ-অর্থায়নের আবেদন
সার্বিক তত্ত্বাবধান: চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল
নির্মাণ: সৈয়দ ওয়াসিউদ্দীন টিটো ও নবকুমার সরকার
দৈর্ঘ্য ও ফর্মাট: দেড় ঘন্টা | ডিজিটাল
অফিসিয়াল ভিডিও আবেদন — চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল
দেড় ঘণ্টা দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্র • এইচডি ১০৮০p
ছবিটার ৬০% কাজ সম্পন্ন — বাকি ৪,০০,০০০/- টাকা গণ-অর্থায়নে আপনার আর্থিক সহায়তা একান্ত কাম্য সহায়তা পাঠাতে ক্লিক করুন ↓

প্রকল্পের বর্তমান চিত্র ও বাজেট বিভাজন

ছবিটির অগ্রগতি, মোট বাজেট এবং গণ-অর্থায়নের বর্তমান আর্থিক হিসাব

কাজের অগ্রগতি ৬০% দৃশ্যধারণ ও প্রাথমিক গবেষণা সমাপ্ত
মোট বাজেট ৮,০০,০০০/- ছবিটার মোট প্রাক্কলিত বাজেট
বহনকৃত অর্থ (“আমরা একাত্তর”) ৪,০০,০০০/- অর্ধেক বাজেট বহন সম্পন্ন (৫০%)
গণ-অর্থায়নের লক্ষ্য ৪,০০,০০০/- বাকি কাজ সমাপ্তির জন্যে আবেদিত (৫০%)
বাজেট অগ্রগতি ও ঘাটতি নিরসন মিটার ৫০% সংগৃহীত | ৫০% গণ-অর্থায়ন লক্ষ্য
৪,০০,০০০/- টাকা (৫০%) “আমরা একাত্তর” প্রদত্ত ৪,০০,০০০/- টাকা (৫০%) গণ-অর্থায়নে জনসাধারণের সহায়তার আবেদন

গণ-অর্থায়নের ঐতিহাসিক আবেদন

চুকনগর গণহত্যার ঐতিহাসিক প্রেক্ষাপট ও প্রামাণ্যচিত্রের বিস্তারিত বিবরণ

দিনটা ছিল ২০শে মে ১৯৭১। বাংলাদেশের মুক্তিযুদ্ধের দিনগুলোতে এ ভূখন্ডে অসংখ্য গণহত্যা সংঘটিত হয়েছিল। কিন্তু নিহতের সংখ্যায় ও নৃশংসতায় চুকনগরে সেদিন যে গণহত্যা ঘটেছিল তা কেবল বাংলাদেশে নয়, বিশ্বেরই বৃহত্তম গণহত্যাগুলোর অন্যতম।

“চুকনগর বাজার ও আশেপাশের অঞ্চল ভরে উঠেছিল মৃত মানুষদের লাশে। চুকনগর বাজারের পাশের বুড়ীভদ্রা নদীর জল লাল হয়ে গিয়েছিল নিহত ও আহত মানুষদের রক্তে। স্থানীয় মানুষদের মতে ওই এক দিনেই চুকনগরে প্রায় দশ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল।”

চুকনগর খুলনা জেলার দক্ষিণে ডুমুরিয়া উপজেলায় বুড়ীভদ্রা নদীর পারে একটা বাজার। মুক্তিযুদ্ধের সময় খুলনার বৈঠাঘাটা, দাকোপ, বাগেরহাটের রামপাল, ফকিরহাট, বরিশালের পিরোজপুরসহ দক্ষিণ বাংলার বিভিন্ন অঞ্চলের লক্ষ লক্ষ শরণার্থী চুকনগর হয়ে ভারতীয় সীমান্তের দিকে যেত। ১৯৭১ সালের ২০শে মে পাকিস্তান সেনাবাহিনী চুকনগরে অপেক্ষমান হাজার হাজার শরণার্থীদের উপর চালায় এক ভয়াবহ আক্রমণ। তারা নির্বিচারে গুলি চালিয়ে নির্মমভাবে অসংখ্য মানুষকে হত্যা করা শুরু করে। চুকনগর বাজার ও আশেপাশের অঞ্চল ভরে উঠেছিল মৃত মানুষদের লাশে। চুকনগর বাজারের পাশের বুড়ীভদ্রা নদীর জল লাল হয়ে গিয়েছিল নিহত ও আহত মানুষদের রক্তে। স্থানীয় মানুষদের মতে ওই এক দিনেই চুকনগরে প্রায় দশ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল।

বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট এই চুকনগর গণহত্যার উপর একটা প্রামাণ্যচিত্র নির্মাণ করছে। দেড় ঘন্টা দৈর্ঘ্যের এ প্রামাণ্যচিত্রটা নির্মাণ করছেন সৈয়দ ওয়াসিউদ্দীন টিটো ও নবকুমার সরকার এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল। এ পর্যন্ত ছবিটার ষাট ভাগ কাজ সমাপ্ত হয়েছে।

ছবিটার বাজেট মোট আট লক্ষ টাকা (টা: ৮,০০,০০০/-)। “আমরা একাত্তর” সংগঠনটা ছবিটার অর্ধেক বাজেট চার লক্ষ টাকা বহন করেছেন। কিন্তু বর্তমানে অর্থাভাবে প্রামাণ্যচিত্রটার বাকী কাজ আটকে রয়েছে। চার লক্ষ টাকা (টা: ৪,০০,০০০/-) পেলে ছবিটার বাকী সকল কাজ সম্পন্ন করা সম্ভব হবে। সে জন্যে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের পক্ষ থেকে এই গণ-অর্থায়ন বা ক্রাউড ফান্ডিং-য়ের আবেদন করা হচ্ছে। যে কেউ চুকনগর গণহত্যার উপর নির্মিত এ প্রামাণ্যচিত্রটা শেষ করার জন্যে আর্থিক সহায়তা প্রদান করতে পারেন। বিনিময়ে ছবিটার টাইটেল কার্ডে অর্থপ্রদানকারীর নাম কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে।

টাইটেল কার্ডে নাম সম্মাননা: আর্থিক সহায়তাদানকারী প্রত্যেকের নাম তাঁদের প্রদত্ত অনুদানের স্তর অনুসারে প্রামাণ্যচিত্রের টাইটেল কার্ডে শ্রদ্ধার সঙ্গে ধারণ করা হবে।

গণ-অর্থায়নের নিয়মাবলী ও স্বীকৃতি

অর্থপ্রদানকারীদের সম্মানার্থে প্রামাণ্যচিত্রের টাইটেল কার্ডে নাম উল্লেখের নিয়মাবলী

শীর্ষ সম্মাননা • প্রথম টাইটেল কার্ড
১,০০,০০০/- টাকা

কেউ এক লক্ষ টাকা (টা: ১,০০,০০০/-) প্রদান করলে তাঁকে ছবিটার “নিবেদক” করা হবে এবং ছবির প্রথম টাইটেল কার্ডে “নিবেদক” হিসেবে তাঁর নাম শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করা হবে।

বিশেষ সম্মাননা • দ্বিতীয় টাইটেল কার্ড
৫০,০০০/- টাকা

কেউ পঞ্চাশ হাজার টাকা (টা: ৫০,০০০/-) প্রদান করলে তিনি ছবিটার “সহ-নিবেদক” হতে পারবেন। ছবিটার দ্বিতীয় টাইটেল কার্ডে তাঁর নাম “সহ-নিবেদক” হিসেবে কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করা হবে।

বিশেষ কৃতজ্ঞতা তালিকা
১০,০০০/- টাকা

কেউ দশ হাজার টাকা (টা: ১০,০০০/-) প্রদান করলে ছবির টাইটেল কার্ডে তাঁর নাম “বিশেষ কৃতজ্ঞতা” তালিকায় উল্লেখ করা হবে।

কৃতজ্ঞতা তালিকা
৫,০০০/- টাকা

কেউ পাঁচ হাজার টাকা (টা: ৫,০০০/-) প্রদান করলে তাঁর নাম ছবির “কৃতজ্ঞতা”-র টাইটেল কার্ডে উল্লেখ করা হবে।

অর্থ পাঠানোর ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ নম্বর

সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশ পারসোনাল নম্বরের মাধ্যমে নিরাপদে অনুদান প্রেরণ করুন

ব্যাংক ট্রান্সফার (Bank Transfer)

Standard Chartered Bank Account

Bank Name
Standard Chartered Bank
Account Holder’s Name
TANVIR MOKAMMEL
Account Number
01 6728081 01
Swift Code
SCBLBDDX
Routing Number
215261218
Branch Name
Dhanmondi, Dhaka, Bangladesh

সরাসরি bKash পারসোনাল

Send Money to Personal Account

Account Type
bKash Personal Account
bKash Personal Number
01927-525364
বিকাশে অর্থ প্রেরণের নিয়ম:
  • বিকাশ অ্যাপে গিয়ে Send Money অপশন নির্বাচন করুন।
  • প্রাপক নম্বরে লিখুন 01927-525364 (বা উপরের কপি বাটন চাপুন)।
  • রেফারেন্সে লিখুন Chuknagar এবং পিন দিয়ে কনফার্ম করুন।
৩১শে অক্টোবর, ২০২৬ পর্যন্ত অর্থ প্রেরণ করা যাবে

অর্থটি পাঠানোর পর +88 01927-525364 ফোন নম্বরে অথবা tmokammel@gmail.com ই-মেইলে আপনার প্রেরিত অর্থের পরিমাণ, সম্পূর্ণ নাম (বাংলা ও ইংরেজীতে), ঠিকানা, ফোন নম্বর ও ই-মেইল নম্বর পাঠানোর জন্যে অনুরোধ জানানো যাচ্ছে।

“চুকনগর গণহত্যা ১৯৭১” (The Genocide in Chuknagar in 1971) প্রামাণ্যচিত্রটির জন্যে আপনার প্রেরিত অর্থ ধন্যবাদের সঙ্গে গ্রহণ করা হবে এবং প্রদেয় অর্থ প্রাপ্তির মুহূর্তেই আপনাকে ফোনে এবং ই-মেইলে জানানো হবে। আপনাদের প্রেরিত অর্থ কেবল “চুকনগর গণহত্যা ১৯৭১” (The Genocidal Killing of Chuknagar in 1971) প্রামাণ্যচিত্রটি নির্মাণে ব্যয় করা হবে।
তানভীর মোকাম্মেল
পরিচালক, বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই)

মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ববর্তী ৬টি প্রামাণ্যচিত্র

বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই) ও মুক্তিযুদ্ধ ’৭১ প্রযোজিত ঐতিহাসিক প্রামাণ্যচিত্রমালা — আমাদের কাজের প্রামাণ্য ধারাবাহিকতা

জনযুদ্ধ ’৭১ documentary poster thumbnail
১ ঘন্টা | ২০২২

জনযুদ্ধ ’৭১

People's War: 1971
গবেষণা ও পরিচালনা: জাহাঙ্গীর মোহাম্মদ, ডা. নাজিয়া মাহমুদ ও সানু মানিক
দৈর্ঘ্য ও ভাষা: ১ ঘন্টা | বাংলা (English Subtitle)
YouTube ↗
বীর চট্টগ্রামের প্রতিরোধ যুদ্ধ: ১৯৭১ documentary thumbnail
১ ঘন্টা | ২০২২

বীর চট্টগ্রামের প্রতিরোধ যুদ্ধ: ১৯৭১

The Heroic Resistance Battles of Chittagong: 1971
গবেষণা ও পরিচালনা: ওয়াসিউদ্দীন আহমেদ, কাজী মুশফিকুস সালেহীন ও নুরুন নবী
দৈর্ঘ্য ও ভাষা: ১ ঘন্টা | বাংলা (English Subtitle)
YouTube ↗
বিলোনিয়ার যুদ্ধ documentary thumbnail
১ ঘন্টা | ২০২২

বিলোনিয়ার যুদ্ধ

Battle of Belonia
গবেষণা ও পরিচালনা: রানা মাসুদ ও মতিউর সুমন
দৈর্ঘ্য ও ভাষা: ১ ঘন্টা | বাংলা (English Subtitle)
YouTube ↗
মুজিবনগর: বাংলাদেশ মুক্তিযুদ্ধের সরকার documentary thumbnail
১ ঘন্টা | ২০২২

মুজিবনগর: বাংলাদেশ মুক্তিযুদ্ধের সরকার

The First Government of Bangladesh – 1971
গবেষণা ও পরিচালনা: সন্দীপ কুমার মিস্ত্রী ও তাপস বিশ্বাস
দৈর্ঘ্য ও ভাষা: ১ ঘন্টা | বাংলা (English Subtitle)
YouTube ↗
একাত্তরের নৌ-কমান্ডো documentary thumbnail
১ ঘন্টা | ২০২২

একাত্তরের নৌ-কমান্ডো

Naval Commando Operations in 1971
গবেষণা ও পরিচালনা: সন্দীপ কুমার মিস্ত্রী ও মো. কাওসার আহমেদ
দৈর্ঘ্য ও ভাষা: ১ ঘন্টা | বাংলা (English Subtitle)
YouTube ↗
আকাশে মুক্তিযুদ্ধ documentary thumbnail
১ ঘন্টা | ২০২২

আকাশে মুক্তিযুদ্ধ

Kilo Flight: Birth of an Airforce
গবেষণা ও পরিচালনা: সগীর মোস্তফা ও সাজ্জাদ খান
দৈর্ঘ্য ও ভাষা: ১ ঘন্টা | বাংলা (English Subtitle)
YouTube ↗
অফিসিয়াল ইউটিউব চ্যানেল

বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট ও তানভীর মোকাম্মেলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসমূহ

বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস, প্রামাণ্যচিত্র এবং বিভিন্ন প্রামাণ্যচিত্রের দুর্লভ মূল সাক্ষাৎকার (raw interviews) দেখতে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলগুলো ভিজিট ও সাবস্ক্রাইব করুন।

Bangladesh Film Institute Official Logo

Bangladesh Film Institute

@bangladeshfilminstitute

বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের অফিসিয়াল চ্যানেল। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্রমালা, চলচ্চিত্র বিষয়ক আলোচনা ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমের নিয়মিত ভিডিও দেখতে ভিজিট ও সাবস্ক্রাইব করুন।

চ্যানেল ভিজিট ও সাবস্ক্রাইব ↗
Kino-Eye Films Official Logo

Kino-Eye Films

@KinoEyeFilms

চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেলের প্রযোজিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ঐতিহাসিক প্রামাণ্যচিত্রের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ট্রেলার, ক্লিপ ও পূর্ণ চলচ্চিত্র উপভোগ করতে ভিজিট করুন।

চ্যানেল ভিজিট ও সাবস্ক্রাইব ↗
Kino-Eye Films Archive Official Logo

Kino-Eye Films Archive

@KinoEyeFilmsArchive

তানভীর মোকাম্মেলের নির্মিত প্রামাণ্যচিত্রসমূহের সমস্ত মূল সাক্ষাৎকার (raw interviews) ও ঐতিহাসিক ফুটেজের অফিসিয়াল আর্কাইভ চ্যানেল। প্রত্যক্ষদর্শীদের দুর্লভ সাক্ষাৎকার দেখতে ভিজিট করুন।

আর্কাইভ চ্যানেল ভিজিট ↗

গণ-অর্থায়নের এই মহতী আবেদনটি ছড়িয়ে দিতে সহযোগিতা করুন

চুকনগর গণহত্যা ১৯৭১ বাকি ৪,০০,০০০/- টাকা গণ-অর্থায়ন লক্ষ্য