ক্যামেরার সামনে ও পেছনে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের একাগ্র প্রচেষ্টা
গত ২৫ অক্টোবর (২০২৫) তারিখে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই)-য়ের ৮০তম ব্যাচের গ্রুপ-এ-র শিক্ষার্থীরা তাদের শর্ট ফিল্ম “টুকুনের প্রশ্নগুলি”-র শুটিংয়ের কাজ সফলভাবে সম্পন্ন করেছে। ক্যামেরার সামনে ও পেছনে তাদের কঠোর পরিশ্রম, সৃজনশীল নিষ্ঠা আর সম্মিলিত টিমওয়ার্কের কিছু মুহূর্ত আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি।
"বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে শিক্ষার্থীদেরকে প্রথম পর্বে চলচ্চিত্রের সব তাত্ত্বিক বিষয়গুলো শেখানো হয় এবং দ্বিতীয় পর্বে হাতে-কলমে কীভাবে একটি বাস্তব সিনেমা তৈরি করতে হয় তা পরিপূর্ণভাবে প্রশিক্ষণ দেওয়া হয়।"
একটি চলচ্চিত্র নির্মাণের প্রতিটি স্তরে চিত্রনাট্যের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, শট ডিভিশন, ক্যারেক্টার ব্লকিং, ক্যামেরা লেন্সিং, সাউন্ড ও লাইট ব্যালান্সের মতো গুরুত্বপূর্ণ দিকগুলো শিক্ষার্থীরা নিজেরাই হ্যান্ডল করেছেন। ক্লাসরুমের ব্যাকরণ যখন বাস্তব শুটিং সেটে জীবন্ত হয়ে ওঠে, তখনই তৈরি হয় প্রকৃত চলচ্চিত্র নির্মাণের আত্মবিশ্বাস।





