
ABOUT THE COURSE FILM · চলচ্চিত্র প্রযোজনা
...তাত্ত্বিক জ্ঞান থেকে বাস্তব অভিজ্ঞতার চর্চায়...
বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই)-য়ের ৮০তম ব্যাচের গ্রুপ-বি-র শিক্ষার্থীরা ৩১শে অক্টোবর (২০২৫) সম্পন্ন করেছেন তাদের শর্ট ফিল্ম “পুনর্জন্ম”-য়ের শুটিং! ক্যামেরার পেছনে ও সামনে সমান তৎপর এই তরুণ চলচ্চিত্র নির্মাতাদের পরিশ্রমের কিছু মুহূর্ত আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি।
"“...ক্যামেরার পেছনে ও সামনে সমান তৎপর তরুণ চলচ্চিত্র নির্মাতাদের অক্লান্ত পরিশ্রমে সেলুলয়েডে জীবন্ত হয়ে উঠেছে পুনর্জন্ম...”"
-
“পুনর্জন্ম” তেমনই এক নিষ্ঠাবান সৃজনশীল ফসল, যা তাদের অদম্য অধ্যাবসায় আর চলচ্চিত্র অনুরাগের জীবন্ত প্রতিফলন। এটি কেবল একটি শর্ট ফিল্ম নয়, তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উজ্জ্বল ভবিষ্যতের প্রথম বলিষ্ঠ পদক্ষেপ।
