Back to Events Page

কোর্স শর্ট ফিল্ম প্রযোজনা · ৭৭তম ব্যাচ (গ্রুপ-এ)

৭৭তম ব্যাচের (গ্রুপ-এ) শর্ট ফিল্ম "ক্ষুধা ও স্বপ্ন"-এর শুটিং সফলভাবে সম্পন্ন!

২৪ আগস্ট ২০২৫ তারিখে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট (BFI)-য়ের ৭৭তম ব্যাচের গ্রুপ-এ-র শিক্ষার্থীরা সফলভাবে সম্পন্ন করেছে তাদের প্র্যাকটিক্যাল শর্ট ফিল্ম “ক্ষুধা ও স্বপ্ন”-য়ের শুটিং।

২৪শে আগস্ট ২০২৫ ৭৭তম ব্যাচ (গ্রুপ-এ) চলচ্চিত্র: "ক্ষুধা ও স্বপ্ন" লোকেশন: ঢাকা

ক্যামেরার সামনে ও পেছনে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের একাগ্র প্রচেষ্টা

বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট (BFI)-য়ের ৭৭তম ব্যাচের গ্রুপ-এ-র শিক্ষার্থীরা সম্প্রতি সফলভাবে সম্পন্ন করেছে তাদের শর্ট ফিল্ম “ক্ষুধা ও স্বপ্ন”-য়ের শুটিংয়ের কাজ। ক্যামেরার সামনে ও পেছনে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের একাগ্র প্রচেষ্টা, কঠোর পরিশ্রম আর সৃষ্টিশীল নিমগ্নতার কিছু বিশেষ মুহূর্ত আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি।

"বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট প্রথম পর্বে চলচ্চিত্রের সব তাত্ত্বিক বিষয়গুলো শেখায় এবং দ্বিতীয় পর্বে হাতে-কলমে শেখানো হয় কীভাবে একটি বাস্তব সিনেমা তৈরি করতে হয়।"

বাস্তব জীবনের বৈপরীত্য, মানবিক টানাপোড়েন এবং পথশিশুদের জীবনসংগ্রামের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। চিত্রনাট্য রচনার প্রাথমিক খসড়া থেকে শুরু করে লাইটিং সেটআপ, সাউন্ড ক্যাপচারিং, শট কম্পোজিশন ও ব্লকিং—প্রতিটি স্তরে শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ করে চলচ্চিত্র নির্মাণের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।