অভিজ্ঞ নির্মাতাদের তত্ত্বাবধানে গল্প থেকে বাস্তব চলচ্চিত্র নির্মাণ
বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট আয়োজিত ৭৭তম ফিল্ম মেকিং কোর্সের গ্রুপ-বি-য়ের শিক্ষার্থীদের নির্মাণাধীন শর্ট ফিল্ম "অনুভব"-য়ের শুটিং স্পট থেকে কিছু বিশেষ স্থিরচিত্র আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি।
"শিক্ষার্থীরা প্রথম পর্বের থিওরিটিক্যাল ক্লাসগুলো শেষ করে দ্বিতীয় পর্বে হাতে-কলমে শিখছে কীভাবে একটি সিনেমা তৈরি করা হয়। গল্প ও চিত্রনাট্য থেকে শুরু করে ক্যামেরার পেছনের প্রতিটি কাজ, সবকিছুই তারা শিখছে অভিজ্ঞ নির্মাতাদের নিবিড় তত্ত্বাবধানে।"
অভিনয়শিল্পীদের ব্লকিং, ফ্রেম কম্পোজিশন, লাইট-শেডের ভারসাম্য এবং চরিত্রগুলোর অভ্যন্তরীণ আবেগকে ক্যামেরায় ধারণ করার মতো সূক্ষ্ম কারিগরি দিকগুলো শিক্ষার্থীরা অত্যন্ত নিষ্ঠার সাথে পরিচালনা করেছেন। তাত্ত্বিক শিক্ষার সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে বাস্তব সেটে শুটিং পরিচালনার এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ নির্মাতা হিসেবে আত্মবিশ্বাসী করে তুলেছে।





